ব্যার্থতার আর এক কাহন!

10 07 2007

এই নিয়ে তিনবার হলো.. BCPS এর পরীক্ষায় ৩ বার বসলাম । সাফল্যের দেখা মিলল না। কি ভাবে আর মিলবে ..চেষ্টা না করলে..।





portable Avro

10 06 2007

অভ্র’র পোর্টেবল ভার্সন বের হলো গত ৮ই জুন। এবার থেকে হ্যাঁপা কমলো আমার ।ঠিকানা হলো : এইটা





অণ্যরকম দিন

26 04 2007

গতকাল দিনটা ছিলএকটু অণন্যরকম। সকালে ক্লাশ ছিল না। একটা ক্লাশ ১২টায় আর পরেরটা ২.৩০মি.। তো ভাবলাম একবারে ১২টার ক্লাশেই যাব।এরপর ঘুম থেকে উঠে সরাসরি চলে গেলাম মহাখালী ।বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস্ এ গিয়ে প্রাইমারী এনরোলমেন্টের জন্য ফর্ম পূরণ করে এলাম । ১২টার দিকে সাকিব ফোন করে জানালো সে নীলক্ষেত থেকে হাতির পুলের দিকে আসছে। তার পর আমরা পরস্পরের সাথে পরিচিত হলাম মোতালিব প্লাজার সামনে।তারপর আলাপ চলতে চলতে আজিজ সুপার মার্কেটের সাইবার ক্যাফে তে। তখন অনলাইনে ছিলেন হাসিন হায়দার আর ওমর ওসমান। এর মধ্যে চ্যাট করতে গিয়ে পাওয়া গেল বাঙালীয়ানার ওমর ওসমান ভাইকে । উনি আমাদের কে আসতে বললেন তার অফিসে। ৩.৩০ এর দিকে বেশ হাঙ্গামা করে পাওয়া গেল বাঙালীয়ানার অফিস। এর পর আড্ডা গড়াতে গড়াতে বেজে গেল প্রায় সাড়ে ছয়টা । সাকিব বাসায় ফিরে গেল। আমি আর ওমরভাই ৭টার দিকে বের হলাম দোকান বন্ধ করে। কত কিছু নিয়ে যে আড্ডা হচ্ছিল তার কোন আগা মাথা নেই । তবে বাংলা কম্পিউটিং , আই,সি,টি , হোষ্টিং ব্যাবসা বানিজ্য ইত্যাদি……।সব মিলিয়ে এক অনন্য সাধারণ দিন কেটে গেল। কেন না এর আগে কখনো এভাবে কারোর (মানে অনলাইন ব্যাক্তিত্ব ) দের সাথে আমার সাক্ষাৎ হয়নি । তাও আবার একই দিনে ২জন!!





new bangla plugin for WordPress

15 04 2007

hasin hayder has developed a new plugin for wordpress. That will enable wordpress blogger to post their topics in bangla.
হাসিন হায়দার wordpress এর জন্য তৈরী করেছেন একটি প্লাগইন ।যা দিয়ে নতুন পোষ্টে বাংলা লেখার জন্য আলাদা কোন সফটওয়্যার লাগবে না। ফোনেটিক এবং ইউনিজয় দুই পদ্ধতিতেই লেখা যাবে নতুন পোষ্ট গুলো।

read more | digg story





প্রজন্ম ফোরাম কে নিয়ে চিন্তা (একাধিক স্বাক্ষর)

28 03 2007

 প্রজন্ম ফোরামে আমি বেশ নিয়মিত হয়ে গিয়েছি । আমার পোস্ট সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩০০ এর উপরে। হঠাৎ করে কাল রাতে এই ব্যাপারটা মাথায় এলো। একাধিক স্বাক্ষর বা signature এর ব্যাপারটা ।

ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন ইউজারের একাধিক সিগনেচার থাকবে ।যেটা সে ফোরামের বিভিন্ন সাবফোরামের জন্য নির্দিষ্ট করে দিতে পারে।
যেমন :উদাহরন স্বরূপ  সিগনেচার -১ (কে যাস রে ভাটি গাং বাইয়া ,আমি তোরে দেখি না তো চক্ষু মেলিয়া)-এটাতে হাসির উপাদান আছে। এটি নির্দিষ্ট করা থাকবে হাসির বাক্স ফোরামের জন্য। হাসির বাক্স ফোরামে কিছু পোষ্ট করলে এটার সাথে স্বাক্ষর-১ দেখাবে ।
একাই ভাবে স্বাক্ষর-২ (উদাহরণ হিসাবে “আমি বাংলার গান গাই , আমি বাংলায় গান গাই;
আমি প্রযুক্তির সবকিছুতেই বাংলা চাই।”)  এ বাংলা উৎসাহী কোন বানী বা ছবি থাকল সেটা বাংলা কম্পিউটিং ফোরামের জন্য default করা থাকবে । সুতরাং যখন বাংলা কম্পিউটিং ফোরামে পোষ্ট করা হবে তখন ওই পোষ্টের সাথে স্বাক্ষর -২ দেখাবে।