ব্যার্থতার আর এক কাহন!

10 07 2007

এই নিয়ে তিনবার হলো.. BCPS এর পরীক্ষায় ৩ বার বসলাম । সাফল্যের দেখা মিলল না। কি ভাবে আর মিলবে ..চেষ্টা না করলে..।





অণ্যরকম দিন

26 04 2007

গতকাল দিনটা ছিলএকটু অণন্যরকম। সকালে ক্লাশ ছিল না। একটা ক্লাশ ১২টায় আর পরেরটা ২.৩০মি.। তো ভাবলাম একবারে ১২টার ক্লাশেই যাব।এরপর ঘুম থেকে উঠে সরাসরি চলে গেলাম মহাখালী ।বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস্ এ গিয়ে প্রাইমারী এনরোলমেন্টের জন্য ফর্ম পূরণ করে এলাম । ১২টার দিকে সাকিব ফোন করে জানালো সে নীলক্ষেত থেকে হাতির পুলের দিকে আসছে। তার পর আমরা পরস্পরের সাথে পরিচিত হলাম মোতালিব প্লাজার সামনে।তারপর আলাপ চলতে চলতে আজিজ সুপার মার্কেটের সাইবার ক্যাফে তে। তখন অনলাইনে ছিলেন হাসিন হায়দার আর ওমর ওসমান। এর মধ্যে চ্যাট করতে গিয়ে পাওয়া গেল বাঙালীয়ানার ওমর ওসমান ভাইকে । উনি আমাদের কে আসতে বললেন তার অফিসে। ৩.৩০ এর দিকে বেশ হাঙ্গামা করে পাওয়া গেল বাঙালীয়ানার অফিস। এর পর আড্ডা গড়াতে গড়াতে বেজে গেল প্রায় সাড়ে ছয়টা । সাকিব বাসায় ফিরে গেল। আমি আর ওমরভাই ৭টার দিকে বের হলাম দোকান বন্ধ করে। কত কিছু নিয়ে যে আড্ডা হচ্ছিল তার কোন আগা মাথা নেই । তবে বাংলা কম্পিউটিং , আই,সি,টি , হোষ্টিং ব্যাবসা বানিজ্য ইত্যাদি……।সব মিলিয়ে এক অনন্য সাধারণ দিন কেটে গেল। কেন না এর আগে কখনো এভাবে কারোর (মানে অনলাইন ব্যাক্তিত্ব ) দের সাথে আমার সাক্ষাৎ হয়নি । তাও আবার একই দিনে ২জন!!





গুগল কি আগ্রাসী হয়ে যাচ্ছে?

21 10 2006

আমি এক সময় ব্যাবহার করতাম অনলাইন অফিস স্যুট www.goffice.com www.writley.com. goffice এ শুধু word processing ই নয় , স্প্রেডশীট , প্রেজেন্টেশন ইত্যাদি নানা রকম সুবিধা ছিল। আর writely তে ওয়ার্ড প্রসেসিং টা অনেক সুবিধা জনক ছিল । তারপর ধরা যাক ব্লগার এর ব্যাপরটা । আমি www.blogger.com এ  ব্লগিং করতাম । আই,ডি ছিল nirobota. এখন দেখি গুগল তার অনলাইন সেবার পরিধি বাড়াতে বাড়াতে শুধু সার্চ সেবা নয় অন্যান্য অফিস সুবিধা দিতে শুরু করেছে।

    এরপর তো গুগল এক এক করে  কিনে নিয়েছে ব্লগার ডটকম, পিকাসা, writely ,youtubeকে । অবশ্য তাতে আমার বেশ সুবিধা হয়েছে.... একই Google একাউন্ট দিয়ে এত সেবা পাচ্ছি বিনামূল্যে.....





কাকতালীয়!!!!!

18 09 2006

আজ সকালে বেশ কাকতালীয় একটা ব্যপার ঘটে গেল। জিমেইলে ঢুকে মেইল চেক করতে করতে সাকিব কে অনলাইনে পেয়ে গেলাম। ওর সাথে আড্ডা দিতে দিতে খোঁজ পেলাম ডকুমেন্ট কনভটর্টারের ।যেটি কিনা বৈশাখী থেকে বিজয় আর ইউনিকোডে লেখা convert করা যাবে । এর ঠিকানা হলো: http://www.banglacomputing.net/

  1. বৈশাখী থেকে বিজয়ের জন্য
  2. বৈশাখী থেকে ইউনিকোডের জন্য

কিছুক্ষনের মধ্যে অমিক্রণ ল্যাবের ফোরামে দেখলাম ঘোষণা ঝুলছে converter নিয়ে ।

দেখলাম যে অভ্র নিয়ে এসেছে অনেক সুবিধা । প্রায় সব ধরণের বাংলা সফটওয়্যার থেকেই ডকুমেন্ট convert করা যাবে । আর বলাই বাহুল্য যে এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যের ।আর এর ডাউনলোড লিংক হলো এখানে

তবে এ আনন্দ পেতে বড় কষ্ট হয়েছে বাংলাদেশী typical বিদ্যুৎ বিভ্রাটের জন্য। যা হোক download করলাম । এবার দেখি ব্যাবহার করে ।

ধন্যবাদ অমিক্রণ ল্যাব অনেক প্রত্যাশা পূরণের জন্য।

ধন্যবাদ সাকিব কে ও ।





দারুণ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

3 09 2006

আজ আমি বিডি জবস এ চাকুরী খুজছিলাম । তারপর চোখে পড়ে গেল ইহা । আর আমার চক্ষু ছানাবড়া । এও সম্ভব !!!!!!!!!!!!! বাঙালী ইহা গ্রহণ করবে তো সাদরে !!!!!


    JOB SEARCH RESULT

    

  

  JOB DESCRIPTION