প্রজন্ম ফোরাম কে নিয়ে চিন্তা (একাধিক স্বাক্ষর)

28 03 2007

 প্রজন্ম ফোরামে আমি বেশ নিয়মিত হয়ে গিয়েছি । আমার পোস্ট সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৩০০ এর উপরে। হঠাৎ করে কাল রাতে এই ব্যাপারটা মাথায় এলো। একাধিক স্বাক্ষর বা signature এর ব্যাপারটা ।

ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন ইউজারের একাধিক সিগনেচার থাকবে ।যেটা সে ফোরামের বিভিন্ন সাবফোরামের জন্য নির্দিষ্ট করে দিতে পারে।
যেমন :উদাহরন স্বরূপ  সিগনেচার -১ (কে যাস রে ভাটি গাং বাইয়া ,আমি তোরে দেখি না তো চক্ষু মেলিয়া)-এটাতে হাসির উপাদান আছে। এটি নির্দিষ্ট করা থাকবে হাসির বাক্স ফোরামের জন্য। হাসির বাক্স ফোরামে কিছু পোষ্ট করলে এটার সাথে স্বাক্ষর-১ দেখাবে ।
একাই ভাবে স্বাক্ষর-২ (উদাহরণ হিসাবে “আমি বাংলার গান গাই , আমি বাংলায় গান গাই;
আমি প্রযুক্তির সবকিছুতেই বাংলা চাই।”)  এ বাংলা উৎসাহী কোন বানী বা ছবি থাকল সেটা বাংলা কম্পিউটিং ফোরামের জন্য default করা থাকবে । সুতরাং যখন বাংলা কম্পিউটিং ফোরামে পোষ্ট করা হবে তখন ওই পোষ্টের সাথে স্বাক্ষর -২ দেখাবে।


পদক্ষেপ

তথ্য

4 responses

30 03 2007
Md. Sakib Al Mahmud

বাহ! দারুন আইডিয়া তো….

আপনার মাথায় দারুন দারুন সব আইডিয়া আসে তো…

আমি দেখি এটা নিয়ে আলোচনা করবো।

আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম+আপনাকে ফোরাম এ প্রাইভেট ম্যাসেজ দিয়েছিলাম কিন্তু আপনি রিপ্লাই দেন নি? কারণ জানতে পারি কি?

যদি কোন কারণে কষ্ট দিয়ে থাকি সরি… খুব সরি…

30 03 2007
M. M. Rifat-Un-Nabi

হুমম, এইটাতো খুব সহজে সম্ভব যদি আপনার সিগনেচার এ পিএইচ পি সাপোর্ট থাকে, না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, জাভাস্ক্রিপ্ট দিয়েও একাজ সম্ভব :D

প্রজন্মতে খুব সহজে এটা করা সম্ভব নয়, কারণ ঔখানে প্রতিটি পেজ এইচটিএমল, মানে এস,ই,ও সাপোর্ট নেই… আপনি শুধু লিঙ্ক দেখে বলতে পারবেন না যে আপনি কোথায় আছেন… এছাড়া শনাক্তকরণের উপযোগী একটা লিষ্ট বক্স আছে আইডি নামে কিন্তু সেইটার আবার আইডি ট্যাগ নেই ;)

কেউ যদি ফোরামে এস,ই,ও [আমার সাইটে এসইও এ্যাকটিভ আছে :D ] ব্যবহার করে তাহলে এইটা সহজে করা সম্ভব… যেমন ধরুণ, আপনার ফানবক্স সাব-ফোরামের সব লিঙ্কগুলো যদি এমন হয়-
http://shuvro.wordpress.com/fun-box/post-01/
http://shuvro.wordpress.com/fun-box/post-02/
…..

এবং, বাংলা সংক্রান্ত সাব-ফোরামের সব লিঙ্কগুলো যদি এমন হয়-
http://shuvro.wordpress.com/bangla/post-01/
http://shuvro.wordpress.com/bangla/post-02/
…..

তবে নীচের কোডে কাজ হবে…

if(document.location.href.indexOf("http://shuvro.wordpress.com/fun-box/")>=0)
{
document.write("কে যাস রে ভাটি গাং বাইয়া ,আমি তোরে দেখি না তো চক্ষু মেলিয়া");
}
elseif(document.location.href.indexOf("http://shuvro.wordpress.com/bangla/")>=0)
{
document.write("আমি বাংলার গান গাই , আমি বাংলায় গান গাই;
আমি প্রযুক্তির সবকিছুতেই বাংলা চাই।");
}
else
{
document.write("আমি কোথায় :( ? আম্মু..... :'(");
}

আইডিয়াটা চমৎকার…

30 03 2007
M. M. Rifat-Un-Nabi

ওহ্‌, একটা কথা ভুলে গিয়েছিলাম, আপনি কি ড্রাইভের আইকন চেঞ্জ করতে পেরেছিলেন না পারেন নি তা কিন্তু আমাকে জানাননি ;)

1 04 2007
shuvro

ধন্যবাদ রিফাত। ড্রাইভের আইকন পরিবর্তন করতে পেরেছিলাম। কিন্তু যেহেতু ওটা সাইবার ক্যাফের কম্পিউটার ছিল তাই পরবর্তীতে আবার হারিয়ে গেছে ফরম্যাট করার পর।

মন্তব্য দিন

You must be logged in to post a comment.