গুগল কি আগ্রাসী হয়ে যাচ্ছে?

21 10 2006

আমি এক সময় ব্যাবহার করতাম অনলাইন অফিস স্যুট www.goffice.com www.writley.com. goffice এ শুধু word processing ই নয় , স্প্রেডশীট , প্রেজেন্টেশন ইত্যাদি নানা রকম সুবিধা ছিল। আর writely তে ওয়ার্ড প্রসেসিং টা অনেক সুবিধা জনক ছিল । তারপর ধরা যাক ব্লগার এর ব্যাপরটা । আমি www.blogger.com এ  ব্লগিং করতাম । আই,ডি ছিল nirobota. এখন দেখি গুগল তার অনলাইন সেবার পরিধি বাড়াতে বাড়াতে শুধু সার্চ সেবা নয় অন্যান্য অফিস সুবিধা দিতে শুরু করেছে।

    এরপর তো গুগল এক এক করে  কিনে নিয়েছে ব্লগার ডটকম, পিকাসা, writely ,youtubeকে । অবশ্য তাতে আমার বেশ সুবিধা হয়েছে.... একই Google একাউন্ট দিয়ে এত সেবা পাচ্ছি বিনামূল্যে.....





বিনীত সম্ভাষণ

17 10 2006

ঈশ্বর যে সত্যি সত্যিই পরম দয়ালু আর কৃপাশীল তার প্রমাণ পেলাম।পুরো এক বছর ধরে post graduation এর পরীক্ষা দিতে দিতে ক্লান্ত আর হতাশ হয়ে পড়েছিলাম তখনই ঈশ্বরের কৃপায় পেলাম হতাশা থেকে মুক্তি । গত ১৩ই অক্টোবর অনুষ্ঠিত MD(paediatrics) part 1 পরীক্ষায় উত্তীর্ণ হলাম। পেলাম বুকে বল । আর নয় হতাশা । এখনও বহুদূর যেতে হবে আমাকে শিশু বিশেষজ্ঞ হতে । কেবল তো পেলাম প্রবেশাধিকার।

হে ঈশ্বর, তোমার চরণে জানাই সশ্রদ্ধ মিনতি!