আর একটি আইডিয়া ….(Somewhere inblog and forum কে নিয়ে )

30 08 2006

আমার মাথায় আরও কিছু আইডিয়া ঘুরপাক খাচ্ছে ‘প্রথম বাংলাদেশী বাংলা ফোরাম ‘ www.somewhereinforum.net কে নিয়ে । আমাকে ইন্টারনেট ব্যাবহার করতে হয় সাইবার ক্যাফে তে গিয়ে । তাই ব্লগ লেখার জন্য কম্পোজ করতে সময় লাগে বেশী আর সেই হারে বাড়তে থাকে বিল ।মাস শেষে টানাটানি । তাই ভাবি যদি অফলাইন কম্পোজ করে রেখে ধুম করে  ব্লগে পাবলিশ করে দিই তাহলে বেশ সময় আর পয়সাও বাঁচে ।

তাই এই  পরিকল্পনা …….

Somewherein ToolBar For MSWord.

এর  যা বৈশিষ্ট্য থাকবে তা হলো :

  • ছোট্ট
  • টুলবার হিসাবে MS Word এ Integration
  • লেখার পদ্ধতি হিসাবে ইউনিজয় এবং ফোনেটিক  ব্যবহার
  • সরাসরি somewhere in ফোরামে এবং ব্লগে পোস্ট করার ব্যবস্থা।।

আমি বেশ খেটে খুটে কিছু ( হাস্যকর !) screenshot তৈরীর চেষ্টা করেছি ব্যাপারটা বোঝানোর জন্য । কেমন হয়েছে কে জানে।

  • প্রথমত এই হলো টুলবারের চেহারা (?)
  • SWI toolbar
  • ২য়ত এবার আসা যাক মেনু গুলোতে …..

            যেমন : সেটিংস মেনু 

                        ফোরামের জন্য এবং ব্লগের জন্য একাউন্ট সেটিংস

         

  • পাবলিশ মেনুর গঠন

তারপরও সমস্যা রয়ে গেল  ………………. আমি তো শুধু ভেবেই খালাস  । বাস্তবায়ন করবে  কে ?

আবারও  ভাবছি একটা ওয়েব সাইট বানালে কেমন হয় মানে www.openidea.org (?) যেখানে আইডিয়া গুলোই  open for all !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 


পদক্ষেপ

তথ্য

7 responses

31 08 2006
Md.Sakib Al Mahmud

আমি আপনার লেখার কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না ব্যাপার কি?

31 08 2006
shuvro

মানে এটা আমার শুধুমাত্র পরিকল্পনা মাত্র । আমি যেহেতু প্রোগ্রামিং এর ‘প’ও জানি না তাই এধরণের কিছু করে দেখানোর সাহস নেই । ভাবছি যে যদি কেউ এটাকে কাজে লাগায় সে উদ্দেশ্যে পরিকল্পনা পেশ করা।

28 09 2006
Omaar Osmaan

আহা, যদি সময় পেতাম!!

আপনার অনেক ক’টি আইডিয়া আমার বেশ পছন্দ। আইডিয়াগুলো বাস্তবায়নের জ্ঞানও আছে, নেই শুধু পর্যাপ্ত সময়।

এই মুহূর্তে আমি অপেক্ষা করছি, হয়তো কিছুদিনের মধ্যে বাংলা নিয়ে কাজ করার জন্য (কয়েকমাস) অন্য সবকিছু থেকে দূরে থাকতে পারবো…যদি পারি, আমার নিজের আর আপনার পরিকল্পনাগুলোর বাস্তব রূপ পাবেন, কথা দিলাম।

যদি না পারি, দয়া করে কিছু বলবেন না!

31 10 2006
s m minhaz ud-dean

Dear Mr. PAL,

Thank you for your idea. I have also thought of the same thing. But on a larger scale. I am a student and research associate at Dhaka University.

I believe I can manage sponsor for this kind of website, but I do not have enough time in my hand to do everything for it. Also it seems that you thought of it at least a few weeks before me, so it is a courtesy to inform you that I share a similar interest.

If you are interested in realizing your idea in cooperation with me then please contact me at smminhaz@123mail.org within November 10,2006. Otherwise, I would try do it my self and expect you at least not to hinder me.

Thank you again and look forward for your cooperation.

Kind Regards

S M Minhaz Ud-Dean

8 02 2007
আসিফ ইকবাল টমাস

খুব ভাল আইডিয়া| সমসসা হল অনলাইন এ টাইপ| তবে এইটার সমাধান ও করে ফেলেছি| শুধুমাত্র HTML দিয়েই অনলাইন ফনেটিক টাইপ |

8 02 2007
raju

প্রজন্ম.কম নামে নতুন একটি ইউনিকোড ভিত্তিক বাংলা ফোরাম চালু হয়েছে। সেখানে এত ঝামেলা নেই। অভ্র ব্যবহার করে রুমে বসেই টাইপ করতে পারেন আর ইন্টারনেটে কানেক্ট হয়ে শুধু পেস্ট। ব্যাস কাজ শেষ।

হয়তো ফোরামটি দেখে থাকবেন। ঠিকানা: http://forum.projanmo.com

4 03 2007
আমান

চমৎকার আইডিয়া। MS Office 2007 ‌এ এই অপশন আছে।
আমি অনুরোধ করব, linux ব্যবহার করতে, লিনাক্স-এ এরকম অনেক
ফ্রী টুলস আছে।

মন্তব্য দিন

You must be logged in to post a comment.