সেই ১৯৯৮ সালে হাতে খড়ি কম্পিউটারে । তখন কেবল শিখছি চালু করা বন্ধ করা , টুকটাক লেখালেখি ইত্যাদি । বাংলা লেখার জন্য বিজয় শিখেছি কারণ এটাই তখন সবচেয়ে জনপ্রিয় । তখন মাঝে মাঝে মনে হতো এই যে উইন্ডোজ ব্যাবহার করি এর সব মেনু সব কিছু english এ । ঈশ এগুলো যদি বাংলায় দেখতে পেতাম !!!!!!!!! তখনও রাজশাহী তে ইন্টারনেট সুলভ হয়নি । অন্তত: আমার নাগালের মধ্যে আসেনি । সন্ধানীর অফিস রুমে রাখা সেই AMD K6 450Mhz প্রসেসরের কম্পিউটার দিয়ে যাত্রা শুরু করি । তখন ফার্ষ্ট ইয়ার ; সবচেয়ে জুনিয়র তাই যখন খুশী তখন কম্পিউটার রুমের চাবি নিয়ে একা একা ভ্রমন করতে থাকি সিলিকন জগতে ।
এরপর রাজশাহীতে ইন্টারনেট এলো ২ টাকা মিনিট !!!!!! ঘন্টা ১২০ টাকা । মাথায় হাত । একদিন গেলাম সাহেব বাজারের chartered computer এ । yahoo এর সাইট খুলে অধীর আগ্রহে বসে আছি … কত সময় যে লাগে লোড হতে!!!!!!!!!!!!!!!!১১ একটা ইমেইল একাউন্ট খুলে ফেললাম । বাপরে !! বিল দিতে গিয়ে দেখি ইতিমধ্যে আমার বিল হয়েছে ১২০ টাকা । বুঝলাম এখনও সময় হয়নি । আরও ৩ মাস কেটে গেল তখন আনন্দ মাল্টিমিডিয়ার রেজা ভাই রাজশাহী শাখা নিউমার্কেটের কাছেই একটা সাইবার ক্যাফে খুললেন .. ঘন্টা প্রতি ৪৫ টাকা করে । এবার মনে হলো কিছুটা হাতের নাগালে …. তারপর ধীরে ধীরে লক্ষীপুর মোড়ে কম্পিউটার ওয়ার্ল্ড নিয়ে এলো ৩০টাকা …সহ্য সীমার মধ্যে । তাছাড়া আমার যাতায়ত খরচ ও কমে এল । আরও পরে উপশহরে একটা ক্যাফে নিয়ে এল ১৫ টাকা/ঘন্টা । আবার দৌড়ালাম সেখানে । ২০০২ এ লক্ষীপুর মোড়ে এল বি.কে সাইবার ক্যাফে । ততদিনে রাজশাহীতে ব্রডব্যান্ড নাচানাচি করছে । মানে ওই কেবল আর কি । তবুও ডায়াল আপ থেকে তো মুক্তি ।
এর পর বি,কে এর শওকত এবং অন্যান্য স্টাফ যেমন মানি ভাই , রবিন ভাই , সাঈদ, রাতুল ,আরও অন্যান্য যার তখন এর সাথে যুক্ত ছিল সবার সাথে বেশ ভালো খাতির জমে ওঠায় আমি নিয়মিত ব্যাবহার কারী হয়ে গেলাম । মূলত এই ক্যাফে টি আমার অনেক পরীক্ষা নীরিক্ষার কাজে বেশ ভালো সহযোগিতা করেছে । এখানে আমি ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করেছি অনেক কম মূল্যে । এমনকি ইন্টারনেট থেকে পাওয়া ফ্রি সফটওয়্যার গুলো নামিয়ে তা ইনষ্টল করে ব্যাবহার করে দেখেছি । এ ব্যাপারে ওরা অনেক সহযোগিতা করেছে আমাকে । তবে দু:খের কথা আমি রাজশাহী ছাড়লাম ডিসেম্বরে আর ব্যবস্থাপনার দুর্বলতায় ক্যাফে বন্ধ হয়ে গেল ২৬ শে নভেম্বর । খুব খারাপ লাগছিল সেদিন । চোখের সামনে বন্ধ হয়ে গেল একটা চালু স্ইবার ক্যাফে । তবে এখনও শওকতের সাথে যোগাযোগ হয় ফোনে ।
মূলত: বাংলায় তথ্য প্রযুক্তি ব্যাবহারের সেই শুরুটা আমার হয়েছিল ২০০১ সালে । কম্পিউটার টুমরো , জগত এরা বেশ জাকিঁয়ে তুলেছিল ব্যাপারটা । আর আমিও একজন নগন্য সাধারণ ব্যাবহারকারী হিসাবে শুরু করলাম পথ চলা ।






সাম্প্রতিক মন্তব্য